ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৫:৪৬
নওগাঁর মান্দায় অপরাধ ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে কিশোর অপরাধ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ মঙ্গলবার বেলা ১১টায় মান্দা থানার আয়োজনে উপজেলার তুড়ুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মূল অন্তরায় মাদক এবং কিশোর অপরাধ। তরুণ প্রজন্মকে এই ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, শিক্ষক এবং সমাজের প্রতিটি স্তরের সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের ব্যাপারে পুলিশ কোনো ছাড় দেবে না।"
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক- শিক্ষার্থী এবং নানা পেশার মানুষ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা