জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
পিরোজপুরের জিয়ানগরে গ্যাসবাহী জাহাজে অভিযান চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ মোঃ জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানা এস আই সঞ্জিব ঢালী,এস আই শাহিনুর,এস আই রাসেদুল, এস আই পলাশ, এ এস আই আতাউর রহমান সহ সঙ্গীয় পুলিশের একটি চৌকস দল টগড়া ফেরীঘাট সংলগ্ন কঁচা নদীতে এমটি ডেলটা এলপিজি-১ এইচ টি নং ২৬৩ নোঙ্গর করা জাহাজে অভিযান পরিচালনা করে। জাহাজের ক্রুদের সহায়তায় ভেতরে প্রবেশ করে এ্যাকোমোডেশন অংশের ২য় তলায় অবস্থিত মাস্টার কেবিনের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান আত্মগোপনের চেষ্টা করেন। পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটককৃত জিয়াউর রহমান শিকারোক্তিতে মাস্টার কেবিনের বিছানার তোসকের নিচ থেকে তিনটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাকে সংরক্ষিত মোট ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এছাড়া একই রুমের আলমারির ড্রয়ার তল্লাশি করে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ জেবল হকের ছেলে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী ঘটনা স্থান পরিদর্শন করেন ।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানায়। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নম্বর-৩ মামলা রুজু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার