মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
ফরিদপুরের মধুখালীতে অসুস্থ হাসপাতালটিকে দিনে দিনে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন ডা. আল আমিন সারোয়ার। উন্নত চিকিৎসা, সেবার মান বৃদ্ধি, পরিবেশ ও পরিচ্ছন্নতা,অবকাঠামো মনোনয়ন,এ সকল বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার। স্বল্প সময়ে মধুখালীতে যোগদান করে হাসপাতালে যুক্ত করেছেন রোগীদের চিকিৎসার উন্নত সরঞ্জাম।
এবার দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে পুনরায় চালু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি)। চালুর দিনেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে এক দরিদ্র প্রসূতির সিজারিয়ান সেকশন অপারেশন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে ও রাজুর স্ত্রী মোসাম্মৎ জান্নাতি (১৮) পূর্ণ গর্ভকালীন (৪০ সপ্তাহ) অবস্থায় পানি ভাঙার জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোগীর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে বেলা ১১টা ৪৫ মিনিটে জরুরি ভিত্তিতে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডা. সৌরিয়া সুলতানা। তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান এবং ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহাম্মেদ চৈতি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন “স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। মা ও শিশু দুজনকেই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ভবিষ্যতে যদি গাইনি এবং একজন এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে পদায়ন করা যায় তাহলে নিয়মিতভাবেই এই সেবাটি হাসপাতালে চালু রাখা সম্ভব হবে "
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied