ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৬:৩২

রাজশাহীতে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান মো: শাহিনুর রহমান সোনা'কে  মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অপবাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিরাপত্তা চেয়ে সাংবাদিক শাহিনুর রহমান সোনা বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, সাংবাদিক শাহিনুর রহমান সোনা ‘দৈনিক সকালের সময়’ পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করছেন। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাঁর পত্রিকার পোর্টালে এবং পরদিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর দৈনিক সকালের সময় পত্রিকায় “সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি প্রকাশের পর গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ৩:৫৭ ঘটিকায় বোয়ালিয়া থানাধীন অলোকার মোড়ে নিজ কর্মস্থলে অবস্থানকালে সাংবাদিক শাহিনুরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর (০১৭১৪৮১৪৯৮১) থেকে কল আসে। কল দেয়া ব্যক্তি সংবাদটিকে কেন্দ্র করে তাঁকে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপবাদ দেয়। একই সঙ্গে সুযোগ পেলেই সাংবাদিক শাহিনুরকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করা এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। হুমকিদাতা বিএনপি'র একজন শীর্ষস্থনীয় নেতা এবং দুদকের একজন উর্ধতন কর্মকর্তার নাম করে তারা তার নিকট আত্মীয় বলে পরিচয় দেন। 

ঘটনার পর সাংবাদিক শাহিনুর রহমান বোয়ালিয়া মডেল থানায় উপস্থিত হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৫৪২, তারিখ: ০৮/০৯/২০২৬) আবেদন করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারী জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক শাহিনুর রহমান সোনা বলেন, "পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখে পড়তে হয়েছে। এতে আমি ও আমার পরিবার মারাত্মক আতঙ্কে আছি। আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেবেন।"

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত