ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ রাত ১১:৩৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামে এক বৃদ্ধার বসতভিটা দখলের চেষ্টা এবং গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও অভিযুক্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগী ফাতেমা বেগমের বয়স ৭২ বছর। তার ছেলে-মেয়েরা ঢাকাসহ দেশের বাইরে বসবাস করায় তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাই বসবাস করছেন। পরিবারের অভিযোগ, একাকিত্বের সুযোগ নিয়ে একই এলাকার হাসিবুর রহমান হাসিব তার বসতভিটা দখলের চেষ্টা করছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক বছর ধরে হাসিবুর রহমান ওই বাড়ির জায়গা দখলের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। এরই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে বসতভিটায় টিনের ঘর নির্মাণ এবং সিসি ক্যামেরা স্থাপনের অভিযোগও করা হয়েছে। এছাড়া প্রায় ৪০ বছর আগে লাগানো গাছগুলোতে মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানোর কথাও জানিয়েছেন ফাতেমা বেগমের স্বজনরা।

পরিবারের অভিযোগ, এ ঘটনায় প্রতিবাদ করায় ফাতেমা বেগম, তার সন্তান ও স্বজনদের বিরুদ্ধে আদালতে একটি মামলা করা হয়। ওই মামলার তদন্ত স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে করানোর আবেদন করা হয়েছিল বলেও দাবি তাদের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। গত ৪ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ফাতেমা বেগমের বসতভিটার বেশ কিছু গাছ কেটে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতিতে আরও কিছু গাছ কাটা থেকে রক্ষা পায় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে ফাতেমা বেগমের অভিযোগের ভিত্তিতে হাসিবুর রহমানসহ গাছ কাটার ঘটনায় জড়িত কয়েকজনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মামলা করা হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মামলাটি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তারা ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অবশিষ্ট গাছ কেটে নেওয়া এবং বসতভিটার খালি জায়গায় ভবন নির্মাণের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি পরিবারের। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ফাতেমা বেগমের পরিবারের সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, বসতভিটার নিরাপত্তা নিশ্চিত এবং কাটা গাছের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা