কমলো সোনার দাম
দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা।
এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
aliul / aliul
কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় ডিবিএ
কমলো সোনার দাম
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার
বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের অর্ডার সিস্টেম ওয়েবভিত্তিক হচ্ছে
আগস্টে সার্বিক পিএমআই কমে ৪৯.৯: অর্থনীতিতে সামান্য সংকোচনের আভাস
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেয়েছেন ২৫০ কোটি টাকা
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ
বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার
কমলো সোনার দাম
দাম বাড়লেও সরবরাহ ঠিক হয়নি সয়াবিন তেলের, ডিম-মুরগি চড়া