ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় চাঁদা না পেয়ে হোটেল ভাঙ্গচুর, বিএনপি, জামায়েত নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ২:৩৮

সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় হাটিকুমরুল ইউনিয়নের   ২নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম হাসু ও তার ছোট ভাই জামায়াত নেতা আলী হাসান গং এর বিরুদ্ধে হোটেল ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। 

এঘটনায়  বুধবার সকালে চড়িয়া কান্দি পাড়া সামাজিক উন্নয়ন ক্লাবে সংবাদ
সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। 

এসময় ভুক্তভোগী ও  পরিবারের সদস্যরা জানান, হাটিকুমরুল ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম হাসু ও তার ছোট ভাই জামায়াত নেতা আলী হাসান এবং আওয়ামী কর্মী  আহমদ মিলে দির্ঘদিন ধরে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো সিআর বিসি এলাকার দই মিষ্টি, পরোটা, ব্যবসায়ী আব্দুল হাকিম ফকিরের কাছে। 

মহাসড়ক সংলগ্ন মালিকানা ভুক্ত জমি না হওয়ায় আব্দুল হাকিম ফকির  চাঁদা দিতে অস্বীকৃতি জানালে,  গত ৬ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ওয়ার্ড বিএনপির নেতা হাসু ও তার ছোট ভাই জামায়াতে নেতা আলী হাসান,  আওয়ামী নেতা আহমদ আলীর    ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনি  নিয়ে তাদের  খাবার হোটেল ভাংচুর লুটপাট ও মারধর করে। 

ভুক্তভোগী পরিবারের সদস্য ও আব্দুল হাকিমের ছেলে শামিম হাসান জানান, চাঁদা না পেয়ে  পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাতে ভেকু মেশিন  দিয়ে ভাঙ্গচুর চালায়। 

ভাঙ্গচুরের সময় আমরা এগিয়ে গেলে আমাদের বেধরক মারপিট করে। সে সময়  সলঙ্গা থানায় খবর দিলেও পুলিশ নিরব ভূমিকা পালন করেছে এবং  অভিযোগ দেওয়ার তিনদিন পার হলেও অভিযোগটি  মামলা হিসেবে  না নিয়ে গরিমসি করছে সলঙ্গা থানা পুলিশ।    আমি প্রসাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা সহ আমাদের দোকান ভাংচুর সহ চাঁদাবাজদের বিরুদ্ধে  সঠিক বিচার দাবি করছি। 


উল্লেখ্য,  গত ৬ তারিখে থানার হাটিকুমরুল ইউনিয়নের সিআর বিসি এলাকায় দিবাগত রাতে মহাসড়ক সংলগ্ন  শামিম হোটেল নামে দই,মিষ্টি,পুরি সিঙ্গারা, পরোটার,খাবার হোটেল ভাংচুর লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় হোটেল মালিক  ভুক্তভোগী আব্দুল হাকিম ফকির বাদি হয়ে ঐ দিন রাতে সলঙ্গা থানায়  ৮ নাম উল্লেখ করে  অজ্ঞাত ৪০/৫০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত