নেত্রকোণার দুর্গাপুরে সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ-প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা
নেত্রকোণার দুর্গাপুর পৌরসভাস্থ চরমোক্তারপাড়া এলাকায় সরকারি আইন ও প্রশাসনিক নীতিমালা তোয়াক্কা না করে খাস জমি বেআইনিভাবে দখলের মাধ্যমে তিনতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সরকারি জমিতে নিয়মবহির্ভূতভাবে ওই বহুতল ইমারত নির্মাণ করা হচ্ছে।
গত মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দাখিল করেন। ওই দিন বিকেলে ঘটনার সরেজমিনে ঘুরে পৌরসভার চরমোক্তাপাড়া এলাকায় খাস খতিয়ান জায়গায় নকশা বহির্ভূত উপায়ে বহুতল ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে এমন চিত্রই দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে,প্রকাশ্য দিবালোকে সরকারি সম্পত্তি জবরদখল করে এমন বিশাল স্থাপনা নির্মাণের কাজ নির্বিঘ্নে চলায় স্থানীয় সচেতন মহল ও সাধারণ বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ,অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনায় অনতিবিলম্বে অবৈধ নির্মাণকাজ বন্ধ, জমির সীমানা নির্ধারণ এবং উচ্ছেদ অভিযানের মাধ্যমে সরকারি সম্পদ উদ্ধারের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
পৌরসভার চরমোক্তারপাড়া এলাকার প্রায় ৮ শতাংশ মূল্যবান সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহলের নজরে ছিল।
সম্প্রতি কাতারপ্রবাসী হাজী নুর হোসেনের অর্থায়নে এবং তার নিয়োজিত কেয়ারটেকার রবি মিয়ার প্রত্যক্ষ পরিচালনায় সরকারি বিধিবিধান ও ইমারত নির্মাণ আইন সম্পূর্ণরূপে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই জমিতে তিনতলা ভবনের কাজ শুরু হয়। ইতোমধ্যে ভবনের প্রথম তলার অবকাঠামোগত কাজ শেষ করে দ্বিতীয় তলার ঢালাই ও ইটের কাজ প্রায় শেষ পর্যায়ে এনে ঠেকানো হয়েছে। কোনো প্রকার বৈধ অনুমোদন, নকশা কিংবা আইনগত ভিত্তি ছাড়াই কীভাবে পৌরসভার প্রাণকেন্দ্রে সরকারি জমিতে এমন বহুতল ভবন দাঁড়িয়ে যাচ্ছে। তা নিয়ে সর্বমহলে প্রশ্ন উঠেছে।
এদিকে ভবন নির্মাণকে কেন্দ্র করে পাশের দরিদ্র ও অসহায় পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ,ভবনের কেয়ারটেকার রবি মিয়া ও তার লোকজন ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্মাণসামগ্রীর বর্জ্য, ভাঙা ইট ও সিমেন্টের টুকরা পাশের দরিদ্র পরিবারগুলোর টিনের চালে ফেলছেন। সামান্য বৃষ্টি হলেই এসব আবর্জনা ও নোংরা পানি টিনের চাল চুইয়ে বসতঘরের ভেতরে পড়ছে, যার ফলে পরিবারগুলোর ঘরে থাকাই দায় হয়ে পড়েছে।
নিরুপায় হয়ে ভুক্তভোগীরা এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উল্টো তাদের ওপর নেমে আসছে নির্যাতন ও ভয়ভীতি।
অসংখ্য ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে জানান,সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন তোলা হচ্ছে।তার ওপর আমাদের মাথার ওপর ইচ্ছাকৃতভাবে ময়লা-আবর্জনা ও নোংরা পানি ফেলা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে রবি মিয়া ও তার লোকজন আমাদের মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা আমাদের ভিটামাটি ছেড়ে চলে যেতে বলছে। আমরা গরিব মানুষ,এখন কোথায় গিয়ে দাঁড়াব?
এলাকাবাসীর জোর দাবি,অনতিবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন সরেজমিন তদন্ত সাপেক্ষে চলমান নির্মাণকাজ বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই জমিতে সব ধরনের কার্যক্রম স্থগিত করা, খাস জমির যথাযথ সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জীবনের নিরাপত্তাহীনতায় ভোগা অসহায় পরিবারগুলোর সার্বিক সুরক্ষা ও হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর জোর দাবি জানিয়েছেন তারা।
নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান,সরকারি খাস জমি দখল করে বেআইনিভাবে ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ আমাদের হস্তগত হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে একদিকে যেমন স্থানীয় অসহায় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, অন্যদিকে সরকারি জমি উদ্ধারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুততম সময়ে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত