ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ২:৪৮

নওগাঁয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

আলোচনা সভায় জেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পি, মরিয়ম সেফা, নওগাঁ সদর থানা সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর সভাপতি আমেনা বেগম এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা।

এছাড়াও জেলার ১৪টি ইউনিটের নারী নেত্রীবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা