ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৩:০

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে একটি ৪তলা বসতবাড়ীর তালা ভেঙ্গে মুল্যবান মালামাল, দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র  লুটে নিয়েছে প্রতিপক্ষরা। গত সোমবার বিকেলে বাগেরহাট নতুন পুলিশ লাইনের পাশের বিসমিল্লাহ মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটলেও কোন আইনগত ব্যবস্থা গ্রহন করতে পারে নাই ভুক্তভোগীরা। এ ঘটনা নিয়ে বাড়ীর মালিক লাবনী আক্তার তার দুই নাবালক ছেলে নিয়ে বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তরে লাবনী আক্তার বলেন,  আমার স্বামী মাওলানা মুজিবর রহমান যুক্তিবাদী ২০২১ সালে করোনায় মারা যান। জীবদ্ধাশায় তিনি অনেক পরিচিত ছিলেন। তিনি বিসমিল্লাহ মাদ্রাসাসহ একাধিক মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ইসলামী শরীয়া মোতাবেক তিনি আমাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহ করেন। আমার গর্ভেই তার দুটি সন্তান জন্মলাভ করে জীবিত আছে। তারা মাদ্রাসায় পড়াশুনা করে। মারা যাওয়ার আগে অসুস্থ থাকাকালীন তিনি ২ স্ত্রী ও সন্তানদের জন্য তার সকল সম্পত্তি নোটারী পাবলিকের মাধ্যমে ওছিয়তনামা করে যান। সে অনুযায়ী  বাগেরহাট সদরের রনবিজয়পুর এলাকায় তারই প্রতিষ্ঠা করা বিসমিল্লাহ মাদ্রাসা ও মার্কেট এবং ৪ তলা বসতবাড়ী আমাকে ও আমার দুই সন্তান কে দিয়ে যান। আর ঢাকার বাড়ী ও সম্পত্তি ১ম স্ত্রী ও সন্তানদের দিয়ে যান। অথচ, আমার স্বামীর মৃত্যুর পর ১ম স্ত্রীর সন্তান ও আমার মেঝ দেবর কাজী বায়েজিদ আমাকে বাগেরহাটের সম্পত্তি থেকে উচ্ছেদের লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর এই ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ৭ সেপ্টেম্বর বিকেলে আমি বাড়ীতে না থাকার সুযোগে দেবর কাজী বায়েজিদ আমার স্বামীর ১ম স্ত্রীর ছোট ছেলে এহসান উল্লাহ বহিরাগত সন্ত্রাসী ও মাদ্রাসার কিছু শিক্ষার্থীকে নিয়ে বসত ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা মুল্যবান মালামাল, দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। আমার অবর্তমানে ১৫/২০ জন লোক অনধিকার প্রবেশ করায় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের কে বাড়ীর প্রধান গেটে তালা দিয়ে আটকে দেয়। খবর পেয়ে আমি ও আমার আত্মীয় স্বজন এসে  বিষয়টি থানা পুলিশ কে জানাই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক কাউকে আটক না করলেও  আমি  এ ঘটনায়  লটকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেই। এর আগেও  ৩/৪ বার আমার এ সম্পত্তি অবৈধভাবে জোর দখলের চেষ্টা করেছে ওই সন্ত্রাসীরা।  সে ঘটনায়  আমি নিজে বাদী হয়ে আদালতে মামলা করি। যে মামলা চলমান রয়েছে।  এ ছাড়া জেলা প্রশাসন ও স্থানীয় সালিশ বৈঠকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন জোর জবরদস্তি করা যাবে না বলে সিদ্ধান্ত থাকলেও প্রতিপক্ষরা তা মানছেন না। তাই মাদ্রাসায় পড়ুয়া আমার দুই নাবালক সন্তান নিয়ে আমি নিরাপত্তাহীনতায় পড়েছি।

 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত