১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
মেডিকেল ছুটি নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে দক্ষিণ কোরিয়ায় অবস্থানের অভিযোগ উঠেছে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সহকারী শিক্ষকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই প্রধান শিক্ষক নুর কামাল তালুকদারকে অর্ধগড় বেতনে বহিঃবাংলাদেশ ভ্রমণের জন্য ১৫ দিনের শর্তসাপেক্ষ ছুটি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত আদেশে ছেলের সঙ্গে দেখা করতে তাকে দক্ষিণ কোরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হয়।
অফিস আদেশে বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার শর্ত থাকলেও তিনি বিষয়টি উপজেলা শিক্ষা অফিস বা সংশ্লিষ্ট ক্লাস্টার কর্মকর্তাকে জানাননি বলে অভিযোগ রয়েছে। বরং পরবর্তীতে তিনি তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিদেশ ভ্রমণের ছুটির বিষয়টি না জানায় গত ৭ জুলাই তার আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের মেডিকেল ছুটি মঞ্জুর করা হয়। তবে পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন বলে জানতে পারে শিক্ষা অফিস।
প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত থাকায় শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বও সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
সহকারী শিক্ষক কাকলি ও ময়না আক্তার বলেন, প্রধান শিক্ষক প্রায় দুই মাস ধরে বিদ্যালয়ে আসেন না। তিনি মেডিকেল ছুটিতে আছেন বলে আমরা জানি। আবার শুনেছি, তিনি দক্ষিণ কোরিয়ায় ছেলের কাছে অবস্থান করছেন। তিনি না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজ করতে আমাদের সমস্যা হচ্ছে।
তাদের দাবি, প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা কোনো সাড়া পাচ্ছেন না।
এদিকে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. নুর কামাল তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান বলেন, “বিদেশ যাওয়ার জন্য ১৫ দিনের ছুটির বিষয়টি না জানিয়েই ওই প্রধান শিক্ষক তিন মাসের মেডিকেল ছুটির আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এক মাসের ছুটি মঞ্জুর করা হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি তার ছেলের কাছে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
তিনি আরও বলেন, “নির্ধারিত ছুটি শেষ হওয়ার পরও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজম বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মেডিকেল ছুটি নিয়ে বিদেশ ভ্রমণ করলে তিনি বিধিমালা ভঙ্গ করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে তার বেতন-ভাতা বন্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি দেখা হবে।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু