ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৩:৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সহযোগিতায় উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন একটি নির্জন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার পাইকেছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. শামীম মিয়া (৩২) এবং একই এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে রাত ৯টার মধ্যে কুড়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুুতিকালে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সদস্যদের সহযোগিতায় পুলিশ তাদের আটক করতে গেলে  পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মোঃ শামীম মিয়া স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পালানোর সময় তিনি পায়ে আঘাত পান। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভূরুঙ্গামারী সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে আসা শামীম মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাসপাতাল থেকে গ্ৰেপ্তার করে পুলিশ। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেল এর সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) আল আমিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের একটি টহল এ অভিযান পরিচালনা করেন। এবিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তারকৃতরা মূলত পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। তারা পরিবহন শ্রমিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, সোনাহাট স্থলবন্দরকে কেন্দ্র করে চলাচলকারী কিছু ট্রাক শ্রমিকের মধ্যে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু