নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি এ বি এম রাশেদুল হাসান ওরফে ডলারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নবীনগর ভূমি অফিস মার্কেটসংলগ্ন জমিদার বাড়ি রোডের ‘আরদিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদুল হাসান ডলার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন আহমেদ ও ইসরাত পারভীন দম্পতির ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ডলারের বিরুদ্ধে নবীনগর থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ২০২৪ সালের ১০ অক্টোবর করা ওই মামলায় দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
নবীনগর থানার পুলিশ জানায়, ওই নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পরে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার করা ডলারকে নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের পুলিশ পরিদর্শকের মাধ্যমে সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত মামলার ভিত্তিতেই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান