বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বরিশাল নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হয়েছে।
আজ সকাল সাড়ে১০ টায় বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নগরের বিভিন্ন ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং মশা নিধনে ওষুধ ছিটানো হয়। এসময় বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানটির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
অভিযানে সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ বিসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, বরিশালে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭ হাজার ৩৯৫ জন রোগী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু