তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ ও নৈশকালীন টহল কার্যক্রম আরও কার্যকর করতে ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও টর্চলাইট বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন গ্রাম পুলিশ সদস্যদের হাতে প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন।
অনুষ্ঠানে ইউএনও মো. আনোয়ার হোসেন বলেন, গ্রাম পুলিশরা প্রত্যন্ত অঞ্চলে সরকারের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয় সমস্যার তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে সহায়তা ও কার্যক্রমে আরও গতিশীলতা আনতেই সরকার এসব সরঞ্জাম প্রদান করছে।
তিনি গ্রাম পুলিশ সদস্যদের এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহার করে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, বাইসাইকেল ও টর্চলাইট তাদের দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যাতায়াত ও রাতের টহল কার্যক্রমে এসব সরঞ্জাম তাদের কাজকে আরও সহজ করবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের আওতাধীন গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়ানো এবং জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারি বরাদ্দের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
১৫ দিনের বিদেশ ভ্রমণের ছুটি গোপন, পরে ১ মাসের মেডিকেল ছুটি—কীভাবে গেলেন কোরিয়ায় প্রধান শিক্ষক
বাগেরহাটে শিশু সন্তান নিয়ে নারীর সংবাদ সম্মেলন
বড়লেখায় এক বছর ধরে কার্যালয়ে নেই ইউপি চেয়ারম্যান, সেবাপ্রত্যাশীদের চরম ভোগান্তি
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত
নওগাঁয় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত
মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র - মাথায় আটটি সেলাই
Link Copied