ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৩:১৯
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক হিন্দু তরুণের সঙ্গে এক মুসলিম তরুণীর অবস্থানের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে মুকসুদপুর থানায় হস্তান্তর করেছে। ঘটনাটি ঘটে ৭ সেপ্টেম্বর ২০২৬।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুন গোপালগঞ্জের মুকসুদপুরে এসে প্রথমে ওই তরুণের বন্ধুর বাড়িতে ওঠেন। মোচনা ইউনিয়নে আগদিয়া গ্রামে বন্ধুর বাড়ি বলে জানা গেছে।সেখানে তারা রাতে অবস্থান করেন। পরদিন সকালে ওই তরুণ রেশমি খাতুনকে সঙ্গে নিয়ে মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের কালিতলা মাঠ এলাকায় আসেন। সেখানে তারা অবস্থান করলে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাদের হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা তাদের মুকসুদপুর থানায় হস্তান্তর করেন।
রেশমি খাতুনের দাবি, মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে তার প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানেই তিনি কুড়িগ্রাম থেকে মুকসুদপুরে এসেছেন এবং দ্বীপ কর্মকারকে বিয়ে করতে চান।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দ্বীপ কর্মকার ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এবিষয়ে মুকসুদপুর থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক