নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ
নিজ অর্থায়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে সমাজসেবক ও ইউটিউবার তপন ঘোষকে সম্মাননা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জ।
সম্প্রতি এলজিইডি গোপালগঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান তপন ঘোষের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।
জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা তপন ঘোষ দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ক্ষতিগ্রস্ত সড়কের ছোটখাটো সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে টিউবওয়েল স্থাপনসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তাঁর এসব উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তপন ঘোষের সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামানের নজরে আসে। পরে তাঁর কাজের প্রতি সম্মান ও উৎসাহ প্রদানের লক্ষ্যে তাঁকে এলজিইডি কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে এলজিইডির পক্ষ থেকে তপন ঘোষকে সম্মাননা স্মারক ছাড়াও তাঁর টিমের জন্য টি-শার্ট, ক্যাপ এবং জনকল্যাণমূলক সংস্কারকাজে সহায়তার উদ্দেশ্যে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর তপন ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগ ও অর্থায়নে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি ও উৎসাহ এই প্রথম পেলাম। এলজিইডি গোপালগঞ্জ আমার কাজকে মূল্যায়ন করেছে, যা আমাকে ভবিষ্যতে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
এদিকে কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তপন ঘোষ এলজিইডি গোপালগঞ্জ কার্যালয় প্রাঙ্গণের জন্য চারটি গাছ উপহার দেন। পরিবেশবান্ধব এ উদ্যোগেরও প্রশংসা করেন উপস্থিতরা।
এলজিইডি গোপালগঞ্জের কর্মকর্তারা বলেন, সমাজসেবামূলক কাজে এগিয়ে আসা ব্যক্তিদের উৎসাহিত করা হলে সমাজে মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ আরও বিকশিত হবে। তপন ঘোষের মতো মানুষেরা অন্যদেরও সমাজের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা
কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার
পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক
কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭
পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার
জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ
রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ