ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৪:৩৫

রাঙামাটির কাপ্তাইয়ের শান্ত-সবুজ ডংনালা গ্রাম থেকে চট্টগ্রাম আদালতের কাঠগড়া—দীর্ঘ এই পথচলার গল্পটি কেবল একজনের ব্যক্তিগত সাফল্যের নয়, বরং অদম্য মানসিকতা ও শিক্ষার প্রতি গভীর অনুরাগের এক অনন্য দৃষ্টান্ত। সকল সীমাবদ্ধতা জয় করে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট হ্লানুচিং মারমা।

হ্লানুচিং মারমার জন্মস্থান কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রামে। বাবা মংসুইপ্রু মারমা এবং মা মাঅংচিং মারমার জ্যেষ্ঠ সন্তান হ্লানুচিং।
তাঁর ছোট ভাই বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন। পারিবারিক অকৃত্রিম সমর্থন ও নিজের শক্ত মনোবলকে পাথেয় করেই তাঁর এই দূরন্ত পথচলা।

হ্লানুচিং মারমার শিক্ষার প্রাথমিক ধাপ শুরু হয়েছিল নিজ গ্রাম ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পঞ্চম শ্রেণির পাঠ শেষে তিনি ভর্তি হন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ে এবং সেখান থেকে সফলভাবে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর উচ্চমাধ্যমিকের গণ্ডি পার হতে ভর্তি হন ঐতিহ্যবাহী চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে। ২০১২ সালে উক্ত কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক পাস করার পর শুরু হয় তাঁর স্বপ্ন ছোঁয়ার আসল লড়াই।

​দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমে ২০১৪ সালে তিনি ভর্তি হওয়ার সুযোগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে (২২তম ব্যাচ)। দেশের অন্যতম সেরা এই বিদ্যাপীঠ থেকে আইনের জটিল পাঠ শেষ করে ২০২৩ সালে তিনি লাভ করেন বাংলাদেশ বার কাউন্সিলের সনদ। বর্তমানে চট্টগ্রাম ও রাঙমাটি জেলা দায়রা জজ আদালতে সদস্য হয়ে আইনজীবী পেশায় প্রেকটিস করে যাচ্ছেন হ্লানুচিং মারমা। পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনপদ থেকে উঠে এসে এমন একটি সম্মানজনক পেশায় জায়গা করে নেওয়া এই আইনজীবী তরুণদের জন্য এখন এক অনুকরণীয় নাম।

​নিজের লক্ষ্য নিয়ে তিনি জানান, সমাজ ও পাহাড়ি অঞ্চলের অসহায় মানুষদের সঠিক আইনি সেবা দেওয়াই তাঁর প্রধান উদ্দেশ্য। এই আদর্শকে সম্বল করেই তিনি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান।

প্রসঙ্গত, ​হ্লানুচিং মারমার এই সাফল্য প্রমাণ করে—লক্ষ্য যদি স্থির থাকে এবং পরিশ্রমে ঘাটতি না থাকে, তবে কোনো প্রতিকূলতাই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক