ফ্রিজের নিচে মাটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, নিভে গেল নার্সিং শিক্ষার্থীর প্রাণ
সকালে ঘরের একটি ছোট কাজ করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না নরোত্তম মৃধার (২২)। ফ্রিজের নিচে জমে থাকা মাটি সরাতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন এই বিএসসি নার্সিং শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।
নিহত নরোত্তম মৃধা হরিপাগলা গ্রামের গৌতম মৃধার ছেলে। তিনি বরিশালে বিএসসি নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন।
নিহতের চাচাতো ভাই পার্থ মৃধা জানান, সকালে নরোত্তম ঘরের ফ্রিজের নিচে ইঁদুরের তৈরি মাটি পরিষ্কার করছিলেন। এ সময় অসাবধানতাবশত ফ্রিজের বৈদ্যুতিক সংযোগের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নরোত্তমের চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল কৌশিক সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড