রাজারহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের উপনচৌকি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আবু বক্কর (৬০) উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে আবু বক্কর তার আত্মীয় একই নামের জোলা বক্করের বাড়িতে যান। এ সময় বাড়িতে কোনো অভিভাবক না থাকায় শিশুটি দরজা খুলে তাকে ভেতরে নিয়ে বসতে দেয়। একপর্যায়ে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে কাছাকাছি গোয়ালঘরে কাজ করা তার জেঠিমা ছুটে আসেন। তিনি ঘরের ভেতর বৃদ্ধকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন এবং আশপাশের লোকজনকে ডাকতে থাকেন। পরে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে
এমএসএম / এমএসএম
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক