ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে এলপিজির অনুমোদনের আড়ালে তেল বিক্রি, জরিমানা ১০ হাজার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে এলপিজি অটো গ্যাসের অনুমোদনের আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে তেল বিক্রির কাজে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। এ সময় র‌্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির এলপিজি অটো গ্যাস বিক্রির অনুমোদন থাকলেও সেখানে অনুমোদন ছাড়া পেট্রোল ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল বিক্রির কাজে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।

জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল মতিন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ