রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির কাপ্তাই জোনের অধীন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে, কর্ণেল নাজমুল কাদির শুভ এর নির্দেশনায় এলাকার ক্রীড়ামোধীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাজস্থলী সাব জোন( ৩৮ বীর )।
বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে রাজস্থলী উপজেলা পরিষদের সামনে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত ও উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান।
রাজস্থলী সাব জোন কমান্ডার খেলোয়ারদের মাঝে ফুটবল জার্সি সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।এ বিষয়ে রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর হাফিজ আহম্মদ সৈকত গণমাধ্যম কে জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই মাদক মুক্ত সমাজ গড়তে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা সহ স্থানীয় সমাজসেবক অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ