ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:৮

কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা দলের নেতাকর্মীরা। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহসভাপতি নাজমা খান রুপালী ও মৌসুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানীসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার