ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:৯

লালমনিরহাটের পাটগ্রামে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ জন এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২ জনসহ মোট ৬ জন গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। 
গ্রেপ্তার ব্যক্তিরা বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮), স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য সহসভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও একই গ্রামের দুলাল মিয়া (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, মঙলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙাটারী ক্যাম্পের টহল দলের সদস্যরা উপজেলার বাউরা বাজার এলাকায় টহল দায়িত্ব পালন করতে থাকে। এ সময় দুইটি অটোভ্যানযোগে আনা পাথর ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম আটক করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। আটকের খবর জানতে পেয়ে রাত ১ টা ১০ মিনিটে রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈদ, মতিয়ার রহমান মোটরসাইকেলে এসে জোরপূর্বক ছিনিয়ে নিতে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশ করে। এ সময় ক্যাম্পের বিজিবির সদস্যদের সাথে বিতণ্ডা, ধাক্কাধাক্কি করে, ভয়ভীতি ও হুমকি দেয়। সরকারি স্থাপনা বিজিবি ক্যাম্প ও বিজিবির জানমালের নিরাপত্তার হুমকির সৃষ্টি হওয়ায় তাদেরকে আটক করে বিজিবি। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ৬ সিলিন্ডার ডিজেল ড্রেজার মেশিন, ৪ টি খালি তেলের ড্রাম, ১০ টি ৬ ইঞ্চি পুরু পাইপ, ১ টি রিং পাইপ, ২ টি ব্যাটারী চালিত অটোভ্যান, ১ টি মোটরসাইকেল, ৪ টি এন্ড্রোয়েট ও ৩ টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এসবের সিজারমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করেছে বিজিবি।      
এ ঘটনায় বাউরা ডাঙাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত ও ক্ষতিসাধনে হুমকির অপরাধে বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে এবং আটক ব্যক্তিদেরকে থানা-পুলিশের নিকট হস্তান্তর করে বিজিবি। 
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধার ঘটনায় বিজিবির করা মামলায় আটক ৬ ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক