ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:১১

জয়পুরহাটের ক্ষেতলালে ২৮ বিঘা আয়তনের নওটিকা ভাদার পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নওটিকা গ্রামের মুন্না (২৬), পলাশ (৫০), শহীদ (২৮), জিয়াউল ইসলাম (৪৫), সুজাউল ইসলাম (৫৫), সিহাব (১৭) ও মোরাদ হোসেন (৪৫) রয়েছেন। অপর পক্ষের মাছ ব্যবসায়ী আলহাজ্ব হাসান আলী (৫০), কামরুল ইসলাম (৩২), নূরুল আলম মণ্ডল (৩৫), আবুল কাশেম (৫৫) ও তছলিম (৩২)সহ কয়েকজন আহত হয়েছেন।
মাছ চাষি হাসান আলীর অভিযোগ, গত দুই দিন ধরে পুকুর থেকে মাছ তোলা হচ্ছিল। এ সময় নওটিকা গ্রামের মুরাদ ও আ. আলিমের নেতৃত্বে তাঁর কাছে (০৪)চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাছ বহনকারী পিকআপে হামলা, চাকার ক্ষতি ও কাচ ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে তাঁর জামাইসহ সঙ্গে থাকা লোকজনের ওপরও হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে আ. আলিমের সঙ্গে মুঠোফোনে  বলেন, পুকুরের মালিক সাজ্জাদ এর কাছ থেকে ০১ বছরের জন্য লিজ নিয়েছি, আমি মাছও ছেড়ে দিয়েছি কিন্তু অপর পক্ষ ক্ষমতার জোর দেখিয়ে তারাও মাছ ছেড়ে দিয়েছে। গত ৬ তারিখে তারা রাতের অন্ধকারে মাছ ধরলে আমি থানায় অভিজ্ঞতা করি। থানা থেকে জানানো হয় উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসবে কিন্তু মংগলবার রাত ১০ টার সময় তারা প্রায় শতাধিক লোকজন নিয়ে মাছ ধরতে আসলে গ্রামের ব্রীজ ভাংগা  নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটে।

আহতদের প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক