ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:১২

অবৈধ দোকানপাট উচ্ছেদ করে প্রায় প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করা হয়েছে। যশোরের মনিরামপুর প্রশাসন মঙ্গলবার বিকেল হতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। রাজারহাট-চুকনগর মহাসড়ক লাগোয়া পৌরশহরের সরকারি এই মূল্যবান জমি উদ্ধার করে সর্বমহলের প্রশংসা পাচ্ছেন ইউএনও মোঃ সম্রাট হোসেন। উদ্ধারকৃত জমিতে উপজেলা প্রশাসনের অধীন বহুতল বিশিষ্ট্য আধুনিক মার্কেট নির্মানের দাবী স্থানীয়দের। 
জানাযায়, ১০০ নম্বর দূর্গাপুর মৌজার ৫৩ দাগে এক খতিয়ানভূক্ত ১৮.৩৫৬ শতক জমির মধ্যে প্রায় ১১ শতক জমি ১৯৮৩ সালে পাবলিক লাইব্রেরী ও একটি প্রাথমিক বিদ্যালয়ের নামে সরকার বন্তোবস্ত দেয়। বাকী ৭ শতক জমি প্রভাবশালীদের কব্জায় গড়ে উঠে দোকানপাটসহ অবৈধ স্থাপনা। এই জমির বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। এক পর্যায় এই জমি পাবলিক লাইব্রেরীর নামে সরকার বন্দোবস্ত দিলেও প্রভাবশালীদের বাঁধায় প্রতিষ্ঠানটি দখলে যেতে পারেনি। ১৯৯৬ সালে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায় আগে থেকে অবৈধভাবে স্থাপিত দোকানমালিকরা (একসনের নামমাত্র ডিসিআর নিয়ে) প্রায় সাত শতক সরকারি জমি দখলে নেয়। মহাসড়ক লাগোয়া  জমির ওপর দোকানপাট এবং পিছনে মূরগী ও মাংসের দোকান গড়ে উঠে। কিন্তু জনভোগান্তি দুর করতে পৌর শহরের নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে ওই একসনের ডিসিআর বাতিল করেন সরকার (ডিসি)।
এদিকে উদ্ধাকৃত জমিতে যে পৌর মার্কেট নির্মান করা হবে, তা আধুনিক সুযোগ-সুবিধা মানের দাবি করেছেন স্থানীয়রা।
তাদের দাবী, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা কাজে আসা নাগরিকদের মোটরসাইকেলসহ হালকা যানবাহনের নিরাপদ পার্কিং-এর ব্যবস্থা নেই। যে কারনে সম্ভাব্য পৌর মার্কেটের নিচে আন্ডার গ্রাউন্ডের ব্যবস্থাসহ লিপট সুবিধা দাবি করেছেন। এছাড়া পৌর মার্কেটের প্রতিটি ফ্লোরে একেক ধরনের পণ্যের দোকান বরাদ্দ হলে এক মার্কেটেই কেনাকাটার সুবিধা পাবেন ক্রেতারা।  
অভিযোগ রয়েছে, ২০১৮ সালের সংসদ নির্বাচনের পর ওই জমির একটি অংশ পুনরায় দখলে নিয়ে পৌরসভার কয়েকজন কাউন্সিলর সেখানে টিনসেডের দোকানঘর নির্মান করে অগ্রীম টাকা নিয়ে ভাড়া ধেয়। গেলো ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ঘরগুলো আরেক পক্ষ দখলে নিয়ে ফের বাড়া দেয়।
উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন জানান, গত ৩ সেপ্টেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক জমি উদ্ধারের সিদ্ধান্ত হয়। তবে মানবিক কারনে ব্যবসায়ীদের মাছবাজারের দুইতলায় পুনর্বাসনেরও সিদ্ধান্ত হয়।                                                                                                                                                                      

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন