কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা গ্রামের বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে এ শিক্ষা ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাদ্রাসার সভাপতি মো. নুরআলম ভূঁইয়া (আলমের) সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) সামছুল আলম প্রধান, প্রিন্সিপাল মাওলানা জসীম উদ্দিন, প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, সাংবাদিক শাহীন চৌধুরী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হাবিব ইসলাম, আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান সিকদার।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ইহসান, শরিফ হোসেন, কবি সুমন, মুক্তার প্রধান, ইবরাহিম প্রধান, ডা. নাঈম প্রধানসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে মাদ্রাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী