ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:১৩
রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বরপক্ষকে ১০ হাজার টাকা এবং বিয়ে পড়ানোর দায়ে ইমামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকনহাট দরগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
 
অভিযানে বাল্যবিবাহ আয়োজনের সত্যতা পাওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বর জাকির হোসেন (২৩)-কে ১০ হাজার টাকা এবং বিয়ে পড়ানোর দায়ে ইমাম আব্দুর রাজ্জাক (৫৬)-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুইজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
জাকির হোসেন গোদাগাড়ী উপজেলার নারায়ণপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। ইমাম আব্দুর রাজ্জাক কাকনহাট রেলস্টেশনপাড়া এলাকার মৃত কশিম উদ্দিনের ছেলে।
অভিযান শেষে মেয়ের পরিবারের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয় এবং তাদের ছেড়ে দেওয়া হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ আয়োজন, সহযোগিতা কিংবা সম্পাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক