নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘চেতনায় নারী, বিপ্লবে নারী গণতন্ত্র ফেরাতে আমরাই পারি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা, সদর উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নড়াইল জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ (জাপল) এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম।
জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলোক বলেন,‘দেশের প্রতিটি গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নারীরা কখনো পিছিয়ে থাকেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই মহিলা দল চিরকাল দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার পাহাদার হিসেবে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর উন্নতি, স্থায়িত্ব ও সাফল্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সম্মৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী