ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:১৪

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদের কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের কর্মকর্তাদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। এতে দূর-দূরান্ত থেকে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাপ্রত্যাশীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার পর রাজারহাট উপজেলা পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা তখনও অফিসে আসেননি। পরে তাদের কেউ কেউ নির্ধারিত সময়ের ৩৫ মিনিট থেকে দেড় ঘণ্টা পর অফিসে উপস্থিত হন।
সরেজমিনে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম সকাল ৯টার প্রায় ৩৫ মিনিট পর অফিসে আসেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এজাহারুল হক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক প্রায় এক ঘণ্টা পর অফিসে উপস্থিত হন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী প্রায় ৪০ মিনিট পর, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট পর এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা পারভীন প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট পর অফিসে আসেন বলে সরেজমিনে দেখা যায়।
সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সরকারি সেবা নিতে তারা নির্ধারিত সময় অনুযায়ী সকালেই উপজেলা পরিষদে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপেক্ষায় থাকেন। কিন্তু কর্মকর্তারা সময়মতো অফিসে না আসায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুই-ই অপচয় হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা বলেন, দূরের এলাকা থেকে সকালেই অফিসে এসেছি। কর্মকর্তার সঙ্গে দেখা করে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু কর্মকর্তা না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়েই অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে কয়েকজন কর্মকর্তার বিলম্বে উপস্থিতির ঘটনায় সেবাপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা নিশ্চিত করা জরুরি। কর্মকর্তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সরকারি সেবার মানও বাড়বে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রাজারহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সরকারি নিয়ম মেনে কর্মকর্তাদের অফিস করা উচিত। দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন সময় বেঁধে দিয়ে সময়মতো অফিস করছেন, তখন কর্মকর্তাদেরও নিয়ম মেনে জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করা উচিত। সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকা দরকার।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২