অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ও রোগীর শারীরিক ক্ষতির অভিযোগকে ‘অপপ্রচার’ ও ‘ভিত্তিহীন’ দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ছাব্বির আহম্মেদ রূপম।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ক্লিনিক প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ছাব্বির আহম্মেদ রূপম বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে তিনি ক্লিনিকটি পরিচালনা করে আসছেন। চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তবে একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
নবজাতকের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গত ২৭ জুলাই লাভলী ঘরামী নামে এক নারী সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য ক্লিনিকে ভর্তি হন। অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে তিনি একটি শিশুর জন্ম দেন। শিশুটির মুখের তালুতে জন্মগত সমস্যা থাকায় জন্মের পর থেকেই খাবার গ্রহণে জটিলতা দেখা দেয়।
পরিচালকের দাবি, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত গোপালগঞ্জের একটি হাসপাতালে আইসিইউতে পাঠানো হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শিশুটির মৃত্যু হয়। তার দাবি, এ ঘটনাকে কেন্দ্র করে ক্লিনিকের বিরুদ্ধে ভুল চিকিৎসার যে অভিযোগ তোলা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এ ছাড়া লাভলী ঘরামীর জরায়ু ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। অস্ত্রোপচারের সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের আলো ব্যবহার করা হয়েছিল—এমন অভিযোগ প্রসঙ্গে রূপম বলেন, ক্লিনিকে একাধিক জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের মাধ্যমে ক্লিনিকের চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখা হয়।
তিনি আরও বলেন, ‘একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে ক্লিনিকটির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সাংবাদিকদের কাছে সঠিক তথ্য তুলে ধরে প্রকৃত ঘটনা প্রকাশের অনুরোধ করছি।’
সংবাদ সম্মেলনে ক্লিনিক পরিচালক তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করার আহ্বান জানান। পাশাপাশি অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ