ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:৪১

নেত্রকোণার কেন্দুয়ায় বসতবাড়ির মাটির নিচে লুকিয়ে রাখা ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে আটক করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন রামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার পুলিশের একটি চৌকস দল রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে স্থানীয়দের সহায়তায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নয়ন মিয়াকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মোছা. কুলসুম আক্তারের ছেলে। এলাকাবাসীর দাবি নয়ন মিয়া পেশায় একজন প্রাইভেটকার চালক, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার মো.রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২