ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৬ রাত ৯:১১
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা আনতে সংগ্রহের সময় মাটি ধসে চাপা পড়ে ইউনুছ আলী (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। 
 
জানাযায়,নিহত ইউনুছ আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল কয়লা সংগ্রহের উদ্দেশ্যে প্রতিদিনের ন্যায় আজকেও 
চারাগাঁও সীমান্তের গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারির গুহায় ঢুকে কয়লা সংগ্রহ করছিলেন। একপর্যায়ে মাটি ধসে ইউনুছ আলী চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরে এসে ইউনুছের পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও তার সঙ্গে থাকা শ্রমিকদের সহায়তায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
 
এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 
সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সঙ্গে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Aminur / Aminur

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২