কুমিল্লার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট পেলেন দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা জেলার আগস্ট মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম। ভালো কাজ ও দায়িত্ব পালনে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া।
আগস্ট মাসের কর্মদক্ষতার মূল্যায়নে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। একই মূল্যায়নে দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন।
মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে পালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের ভবিষ্যতেও আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য উৎসাহিত করেন পুলিশ সুপার।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পুলিশ সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, জেলার থানাগুলোর অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবি: পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী