ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১২:৫১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে দীর্ঘদিন ধরে তীব্র যানজট জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে মহাসড়ক ও স্টেশন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী এবং দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কেরানীহাটের টিআই নুরে আলম সিদ্দিকীর পকেট ভারীর বিনিময়ে -ইজি বাইক থেকে শুরু করে নিষিদ্ধ যানচলাচলের অবাধ প্রবেশ পথ হিসেবে কেরানিহাট এখন বহুল পরিচিত।ফলে এখান নিত্য যানজট লেগেই আছে। 

স্থানীয়দের অভিযোগ, কেরানীহাট চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানে রয়েছে স্কুল, কলেজ, মাদরাসা, হাসপাতাল, ব্যাংক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বড় ব্যবসা-বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন প্রয়োজনে কেরানীহাটে যাতায়াত করেন। কিন্তু  টিআই নুরে আলমের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়কে  দাঁড়িয়ে থাকা বিভিন্ন পরিবহন সংস্থার গাড়ীই এই যানজটের মূল  কারণ।
স্থানীয় সাধারণ মানুষ জানান, প্রতিদিনের যানজটে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় কয়েকশ' মিটার পথ অতিক্রম করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে যেমন সময়ের অপচয় হচ্ছে, তেমনি বাড়ছে মানুষের দুর্ভোগ ও আর্থিক ক্ষতি।

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী এক যাত্রী বলেন, "কেরানীহাট স্টেশনে প্রায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। প্রচণ্ড গরমে গাড়ির ভেতরে বসে থাকা খুবই কষ্টকর হয়ে পড়ে। কেরানীহাটের যানজটের কারণে পুরো যাত্রাপথে অতিরিক্ত সময় লেগে যায়। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।"

ব্যবসায়ীরাও বলছেন, যানজটের কারণে ক্রেতারা অনেক সময় বাজারে আসতে নিরুৎসাহিত হন। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। একই সঙ্গে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে পড়ায় অনেক সময় রোগীদের চিকিৎসা নিতে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে কেরানীহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, কেরানীহাটে যানজটের একাধিক কারণ রয়েছে। ট্রাফিক পুলিশের জনবল সংকট, মহাসড়কের দুই পাশে ভাসমান দোকান, সিএনজি অটোরিকশা ও মিনিবাসের যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, নির্দিষ্ট বাস টার্মিনাল ও পার্কিং ব্যবস্থার অভাব—এসব কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে।

উপরোক্ত কথা অকপটে স্বীকার করলেও স্থানীয় জামায়াত পন্থী নেতা ও স্থানীয়  কিছু ভুঁইফোড় অশিক্ষিত বকলম সাংবাদিকদের- মাসিক মাসোহারা দিয়ে নিজের মাসিক ১০লাখ টাকার চাঁদা আদায়কে যে বৈধতা দিয়ে যাচ্ছেন সেই বিষয়ে কোন মন্তব্য করেননি।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২