সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি রাজশাহীতে চলছে শোকের মাতম। দূর-দূরান্ত থেকে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। থেমে থেমে ভেসে আসছে কান্নার রোল। স্বজনরা একে অপরকে জড়িয়ে বিগত সময়ের কথা বলে আহাজারি করছেন। হঠাৎ করে রিফাতের এমনভাবে চলে যাওয়ায় যেন স্বজনরা সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছেন।
নিহত তাসনিম রিফায়াত জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের আসাদুল হকের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রিফায়াত ছিলেন মেজ। তার আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার নাম রাফতা তাসলিম ইকরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) সকালে স্বজনরা জানান, কারিগরি থেকে এসএসসি পাসের পর রাজশাহী সিটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হন তিনি। সেখানে অধ্যয়নরত অবস্থায় তার সেনাবাহিনীতে চাকরি হয়। তিনি সেনাবাহীনিতে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।
নিহত সেনাসদস্য তাসনিম রিফাতের ভাই দিপ্ত বলেন, সেখানে সেনাবাহীনির অনুষ্ঠানিকতা শেষে রাজশাহীতে নিয়ে আসা হবে মরদেহ। তারপর দুপুর হয়ে যেতে পারে। সামাজিক কবরস্থানে দাফনের জন্য কবর খনন চলছে। আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আর এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করি।
ছেলের শোকে বাকরুদ্ধ বাবা আসাদুল ইসলাম বলেন, আমার তিন ছেলে ও এক মেয়ে। এরমধ্যে রিফায়াত মেজ ছেলে। চাওয়ার কিছু নেই, ছেলের জন্য সবাই দোয়া করবেন।
নিহতের স্বজনরা জানান, দুপুরের মধ্যে রাজশাহীতে আসতে পারে রিফায়াতের মরদেহ। এরপর এলাকার সামাজিক করস্থানে দাফন করা হবে। এ লক্ষ্যে কবর খনন থেকে অন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ