ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১২:৫৫

চট্টগ্রামের পটিয়ায় দেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ অধিবেশন ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামিয়া পটিয়ার মিলনায়তনে ‘মজলিসে উমুমী-২০২৬’ শীর্ষক এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন ওদুদী।

আঞ্জুমানের সহকারী মহাসচিব মাওলানা আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন মাওলানা ক্বারী আব্দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আঞ্জুমানের মহাসচিব ও জামিয়া ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল কওকব। তিনি উপস্থিত ওলামায়ে কেরাম ও বিভিন্ন মাদ্রাসার দায়িত্বশীলদের স্বাগত জানানোর পাশাপাশি বোর্ডের পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করেন এবং গত বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

অধিবেশনে আঞ্জুমানের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন মাওলানা মুহসিন আমীন। কেন্দ্রীয় পরীক্ষার প্রতিবেদন পেশ করেন মাওলানা জাফর সাদেক। পাশাপাশি কেন্দ্রীয় পরীক্ষার সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন জামিয়া কুরআনিয়া চন্দ্রঘোনার মুহতামিম আল্লামা নেজাম উদ্দীন।

অধিবেশনের একপর্যায়ে কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা কওমী শিক্ষা ব্যবস্থার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষা সনদের মর্যাদা ও মান অক্ষুণ্ন রাখা এবং ইসলামী শিক্ষা ও আদর্শের প্রসারে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে উন্মুক্ত আলোচনা ও সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়। সবশেষে যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক অধিবেশনের কার্যক্রম শেষ হয়।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান