ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১:৩৫
"ছোট ছোট অবদান বদলে দিতে পারে স্বপ্নপূরণের গল্প"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি ও বরিশাল এপিসিও এর সহযোগিতায় অতি দরিদ্র গ্রাজুয়েশন মডেলের সদস্যদের আয়োজনে "Joy of Giving" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায় পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে শিশু ও যুব ফোরামের সদস্যদের পরিবেশনায় শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জারি গানের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এপিসিও-এর সিনিয়র ম্যানেজার স্তিফেন হালদার রুভেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপ-পরিচালক, ফিল্ড অপারেশন জেনি মিড্রেড ডি ক্রুজ এবং পিরোজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরুণ কুমার সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো।আলোচনা শেষে সম্মানিত অতিথিরা উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন।বক্তারা জানান, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর দীর্ঘদিন ধরে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক ও শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থার সহায়তায় উপকৃত পরিবারগুলো এখন স্বাবলম্বী হয়ে নিজেরাই উদ্যোগী হয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, থ্রি-পিসসহ অন্যান্য উপহার সামগ্রী অতি দরিদ্র আত্মীয়-স্বজন ও এলাকার পিছিয়ে পড়া মানুষের মাঝে আজ বিতরণ করছেন।এ বিষয়ে উপস্থিত দাতা ও গ্রহীতারা বলেন, "ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই আয়োজন আমাদের জন্য এক আনন্দদায়ক মুহূর্ত। আমরা আজ অনেক আনন্দিত। আগামী দিনগুলোতে  আমরা নিজেরা ভালো থেকে অন্যকে সহযোগিতা করবো কারন সবাইকে নিয়ে ভালোথাকার আনন্দ অনেক বেশি।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান