ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত


আলমগীর হোসাইন, চিলমারী photo আলমগীর হোসাইন, চিলমারী
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১:৩৭

কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয়টির মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,  কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। 
মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জুবায়ের আল মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, চিলমারী উপজেলা  জামায়াতে ইসলামী  আমির অধ্যাপক নুর আলম মুকুল, নির্বাহী মাজিস্ট্রেট কাজী রিমা আক্তার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার,  উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ একেএম নুর-ই ইসলাম, প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
 
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও  এসএসসি-২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 
অভিভাবক সমাবেশে প্রায় সাত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান