ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ২:২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আবারও ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান ইউপি সদস্য শাহীন হাওলাদার। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়,ও জনসম্পৃক্ততা বাড়াতে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন বলে জানান শাহিন হাওলাদার। তার কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭ নম্বর ওয়ার্ডের অনেক বাসিন্দা।
বিশেষ করে লোহালিয়া গ্রামের অসম্পূর্ণ উন্নয়নকাজগুলো সম্পন্ন করা, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা সহজলভ্য করা এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়াকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শাহীন হাওলাদার  বলেন, “এ মেয়াদে জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে সাধ্যমতো কাজ করেছি। এলাকার কিছু উন্নয়নকাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। জনগণ যদি আবারও আমাকে নির্বাচিত করেন, তাহলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার পাশাপাশি ৭ নম্বর ওয়ার্ডকে আরও উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার মূল শক্তি।”
এলাকাবাসীর কয়েকজন জানান, শাহীন হাওলাদার নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারি সেবা পেতে সাধারণ মানুষকে সহযোগিতা করেছেন। আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি জনসেবার ধারাবাহিকতা বজায় রাখবেন—এমন প্রত্যাশা তাদের।
এদিকে নির্বাচন সামনে রেখে শাহীন হাওলাদার গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন এবং পুনরায় নির্বাচিত হওয়ার জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান