ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ২:৩০

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু ব

কর সিদ্দিক পিয়াসের দাফন নোয়াখালীতে তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টায় নামাজের জানাজা ও গার্ড অফ অনার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে মাইজদী শহীদ বুলু স্টেডিয়ামে পিয়াসের মৃতদেহ আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

মৃতদেহটি তাঁর পরিবারের সদস্যদের দেখানো হয়। পরে পিয়াসদের গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের মুন্সী সর্দার বাড়ির সমানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। একমাত্র ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার মুচ্ছা যাচ্ছেন পিয়াসের বাবা আব্দুল ওহাব ও তার মা। খুব অল্প সময়ে স্বামীকে হারিয়ে অনেকটা নিস্তব্ধ হয়ে গেছেন তার স্ত্রী।

নিহত সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস মালিপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। চার বোনে মধ্যে পিয়াস ছিলো একমাত্র ভাই। মা-বাবা ও স্ত্রী-সন্তান 

নিয়ে ক্যান্টনমেন্টে থাকতেন পিয়াস। ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন তিনি। পরবর্তীতে গত ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে ১৮ মাস বয়সী তার একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের স্বজনরা বলছেন, পিয়াস ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। সবার সঙ্গে হাসিমুখে কথা বলা এবং সহজ-সরল ব্যবহারের কারণে স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। চাকরির সুবাদে বাবা-মা স্ত্রী ও সন্তানকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সৈনিকের জীবন হঠাৎ করে থমকে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পিয়াসের এমন চলে যাওয়ায় অসহায় স্ত্রী সন্তান মা-বাবা সহ পরিবারটির পাশে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে থাকার অনুরোধ জানিয়েছেন স্থানীয় লোকজন।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান