আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ভোটারদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন প্রত্যাশায় মাঠে সরব হয়ে উঠেছেন প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ মাহমুদুল হাসান মাহমুদ। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
গণসংযোগকালে মাহমুদুল হাসান মাহমুদ বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবেন। যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের কোনো বয়স্ক ও বিধবা ব্যক্তি যেন নিয়মিত ভাতা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করার কথা জানান তিনি।
ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের বিভিন্ন বরাদ্দ ও সুবিধা বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না হয়, সে বিষয়েও কঠোর অবস্থানের কথা বলেন মাহমুদুল হাসান মাহমুদ। প্রকৃত হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
মাহমুদুল হাসান মাহমুদ বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কোনো অনিয়মকে আশ্রয়-প্রশ্রয় দেব না। ইউনিয়নের কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখব। ইউনিয়নের প্রতিটি এলাকা, পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনে সেবা দেওয়ার চেষ্টা করব, ”
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের সবার কাছে আমি দোয়া ও সমর্থন কামনা করছি। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন—এটাই আমার প্রত্যাশা। নির্বাচিত হলে একজন তরুণ ও উদ্যমী চেয়ারম্যান হিসেবে ভিতরবন্দ ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ