ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য খুন


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:১

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুর্বৃত্তদের হামলায় মোনায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন। বুধবার রাত নয়টার দিকে উপজলোর কালিশংকরপুর গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে ও  ১ নং ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য। তিনি কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি গ্রামের বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। পথে গ্রামের স্কুলের পিছনে পৌছলে পূর্ব  থেকে ওৎ পেতে থাকা র্দুবৃত্তরা তাকে   কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখোনেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একব্যক্তি জানান, দুর্বৃত্তরা কুপিয়ে তার একটি হাত কেটে ফেলে। এছাড়া তার পেটসহ দেহের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে। ফলে প্রচুর রক্তক্ষরণ হয়।
নিহতের স্ত্রী শিল্পী খাতুন বলেন, আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরিছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে কুপিয়ে হত্যা করেছে।আমি এখন বিধবা হয়ে গেলাম। আমার সন্তানরা এতিম হয়ে গেলো। আমি এর বিচার চাই।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, দুর্বৃত্তর্ তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানা নেই। তবে সে নিষিদ্ধ একটি চরমপন্থি দলের সদস্য ছিলো বলে জানা গেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। যারা এ ঘটনা ঘটিয়ছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এখনও নিহতের পরিবার থেকে কোনো মামলা দেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান