বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট
মৌলভীবাজারের বড়লেখায় প্রকাশ্য দিবালোকে ভবনের একটি কক্ষের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে বহুতল ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকার ‘হাজী আব্দুর রহমান কমপ্লেক্স’-এর পঞ্চম তলার ৫০৮ নম্বর কক্ষে
এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য, দুর্বৃত্তরা ভবনটির পঞ্চম তলার ৫০৮ নম্বর কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা নগদ ২ লাখ ১০ হাজার টাকা, জমি কেনার জন্য রাখা আরও প্রায় ৫ লাখ টাকা, একটি মোবাইল ফোন, পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাহেদ আহমদ ও তাঁর খালা হেলন বেগম।
ঘটনার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভবন মালিকের খবরের ভিত্তিতে বড়লেখা থানার এসআই করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুর আনুমানিক ১টার দিকে ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ভবনটিতে সিসিটিভি ক্যামেরা না থাকার বিষয়ে জানতে চাইলে ভবন মালিক প্রথমে এ বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি বলেন, ‘সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য কাজের লোক পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও দাবি করেন, ভাড়াটিয়াদের ঘরে কাউকে না রেখে বাইরে না যাওয়ার জন্য আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল।
এদিকে ভবনের কেয়ারটেকার বোবারতল এলাকার বাসিন্দা জামিল উদ্দিন জানান, ভুক্তভোগী নারী তাঁর সন্তানকে নিয়ে সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। প্রায় ৩০ মিনিট পর তাঁরা বাসায় ফিরে আসেন। এই সময়ের মধ্যে তিনি ভবনে কোনো অপরিচিত ব্যক্তিকে উঠতে বা নামতে দেখেননি বলে জানান।
চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার বড়লেখা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, ‘লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা
পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ