ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:৩

দেশের বিভিন্ন স্থানে সার সংকট থাকলেও সারের পর্যাপ্ত মজুদ এবং কৃষকপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় হচ্ছে কক্সবাজারের রামু উপজেলায়।রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সব সার পাচ্ছেন উপজেলার কৃষকেরা। চাহিদামত সার পেয়ে দুশ্চিন্তামুক্ত রয়েছেন কৃষকেরা।

ফতেখাঁরকুলের লামারপাড়া এলাকার বাসিন্দা ফজলুল্লাহ জানান, ক্ষেতের প্রয়োজনে ব্যবহৃত ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি সার পেয়ে কৃষিকাজ ভালোভাবে চলছে।

রামু উপজেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি মাওলানা নুরুল হোছাইন বলেন, আমার ইউনিয়নের বিসিআইসি সার ডিলার মেসার্স আলম ট্রেডার্স হতে সরকার নির্ধারিত মূল্যে প্রতিমাসে সার বরাদ্দ উত্তোলন করি। পরে সরকারি মূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিক্রি করি। 

চাকমারকুল ইউনিয়ন পরিষদের এমইউপি সদস্য নুরুল আমিন বলেন, আমার পারিবারিক অনেক চাষাবাদ রয়েছে। জনপ্রতিনিধির পাশাপাশি একজন কৃষক হিসেবে আমি বিসিআইসি সার ডিলারের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে চাহিদামত সার পাচ্ছি। আমার ইউনিয়নে সারের কোন সংকট নেই।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেব নাথ শুভ বলেন, সারের সংকট রামুতে নেই বললে চলে। কৃষকদের যতোটুকু চাহিদা সহজে পাওয়া যাচ্ছে। খুচরা বিক্রেতাদের সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। কৃষি অফিস নিয়মিত তদারকি করছে যাতে সরকারি মূল্যে কৃষকেরা সার পায়।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান