বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে সম্মান জানাতে রাজশাহীর বাঘায় এক বিশাল সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশন-এর উদ্যোগে এ জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ৫৭ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই গৌরবময় সাফল্য তোমাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফল। তবে মনে রাখতে হবে, জিপিএ-৫ পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য নয়, বরং প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই আসল সার্থকতা। তোমরাই দেশ ও জাতির ভবিষ্যৎ কান্ডারি। আগামী দিনে তোমরাই এই দেশের নেতৃত্ব দেবে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক ও সব ধরনের অপসংস্কৃতি থেকে দূরে থেকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, "মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং তাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশংসার দাবিদার। আমাদের পক্ষ থেকে এই ধরণের শিক্ষাবান্ধব কার্যক্রমে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘা উপজেলার আহ্বায়ক জনাব মোঃ ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব জনাব মোঃ আসরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ তাফিকুল ইসলাম তফি, আড়ানী পৌরসভার সাবেক মেয়র জনাব মোঃ তোজাম্মেল হক এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বিল্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ তকী ফয়সাল তালুকদার। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা হাজী আব্দুস সাত্তার প্রামানিক ফাউন্ডেশনের এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন ধারাবাহিকভাবে প্রতি বছরই চালানো উচিত। সংবর্ধনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে সততার সাথে কাজ করার দীপ্ত শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত