ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসের ২০১৩ সাল থেকে ২০২২ সালের পুরোনো ও না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
অফিস সূত্রে জানা যায়, উক্ত সময়ে যেসব গ্রহীতারা তাদের দলিল গ্রহণ করতে আসেননি এরকম দুই হাজার পাঁচশত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তেঁতুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়।
 
দলিল ধ্বংসের সময় সাব-রেজিস্ট্রার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার নাজমুল হকসহ সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার নাজমুল হক বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০১৩ সালের দলিল নম্বর ৯ হতে  ২০২২ সালের ২৬৪৯ নং দলিল পর্যন্ত বিনস্ত করণের জন্য একাধিকবার নোটিশ ও প্রচার মাইকিং করা হয়েছিল। দাবিকৃত দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়। তাই মোট ৩১৫০ দলিলের মধ্যে ৬৫০টি দলিল ফেরতের পর অবশিষ্ট ২৫০০টি দলিল না দাবিকৃতমূলে ধ্বংস করা হয়েছে। 
 
এসব দলিল ইতোমধ্যে কপি হয়ে বালাম বইতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সেই রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন