ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:৭

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে রাজশাহীর গোদাগাড়ীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি স্প্রে মেশিনের মাধ্যমে মশার সম্ভাব্য প্রজননস্থল ও আশপাশের এলাকায় মশক নিধন ওষুধ ছিটানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, পৌর সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল, স্যানিটারি ইন্সপেক্টর সেমাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, ডাইংপাড়া বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই হবে না, নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি।”
তিনি বলেন, কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক