শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
মাদারীপুর জেলার শিবচরে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে একজন নাগরিকের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকালে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ইভটিজিং এবং বাল্য বিবাহ প্রতিরোধে গ্রামে মেয়ে শিক্ষার্থীর সচেতন করার লক্ষ্যে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। যাতে করে তৃণমূলের সাধারণ মানুষ এ সম্পর্কে সঠিক ধারণা পায়। এছাড়াও মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হচ্ছে। শিবচর থানা পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি কামাল হোসেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন,'শিক্ষার্থীদের মাধ্যমে সহজেই তথ্য ছড়িয়ে দেয়া সম্ভব। তাছাড়া শিক্ষার্থীরাই সহজে ধারণ করতে পারে। আমরা উপজেলার পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্য বিবাহ এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। তাদের সচেতন করেছি। তাদের মাধ্যমে সমাজের অন্যরাও সচেতন হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এ কার্যক্রমের আয়োজন করবো।'
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত