ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৪:৩২

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেববাজার স্বর্ণপট্টির ‘কারুশ্রী জুয়েলার্সে’র চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এই ঘটনায় জড়িত আন্তর্জাতিক ধাঁচের সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্য এবং চুরি করা মালামাল ক্রয়কারী ১ জন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও খুলনা থেকে অভিযানে তাদের গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা এবং চোরাই মালামাল বিক্রির নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ১৯ জুন ভোরে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একটি চোরের দল সাহেববাজার এলাকায় কাবুশ্রী জুয়েলার্সের সামনে হকারি করার ছলে কৃত্রিম জটলা তৈরি করে।

পরবর্তীতে কৌশল অবলম্বন করে তারা পাশের একটি দোকানের তালা খুলে ভেতরে ঢোকে এবং কারুশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোরের দলটি সিন্দুক থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রূপা, ৩ বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। আরএমপির ডিবি, সাইবার ইউনিট এবং সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে তদন্ত চালিয়ে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চোর চক্রটি অত্যন্ত ধূর্ত ও পেশাদার। তারা এক মোবাইল বা সিম একবারের বেশি ব্যবহার করত না। অন্য ব্যক্তিদের অজান্তে তাদের নামে নিবন্ধিত ভুয়া সিম ব্যবহার করে তারা যোগাযোগ রক্ষা করত। তারা বছরে মাত্র ১ থেকে ২টি বড় চুরির ঘটনা ঘটায়। যেকোনো স্থানে চুরি করার আগে অন্তত ৩ থেকে ৪ মাস পূর্বে থেকে সেখানে অবস্থান নিয়ে রেকি করত। এই ঘটনার ৪ মাস আগেও চক্রটির সদস্যরা রাজশাহীর বিভিন্ন হোটেলে অবস্থান করে ব্যবসার অজুহাতে পুরো এলাকা পর্যবেক্ষণ করে চুরির ছক আঁকে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির বিশেষ দল অভিযান চালিয়ে খুলনা থেকে চক্রের অন্যতম সদস্য মো. রুস্তম আলী শেখকে (৬৪) গ্রেপ্তার করে। পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬ জন—স্বপন (৬২), উজ্জল (৩৭), রিয়াজ ওরফে সুমন (৩৯), আবু তালেব (৫৪), মো. কালাম শেখ (৪৮) এবং ইউনুসকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল কেনার সাথে জড়িত স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরির ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রূপা ও নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী রবিউল অসুস্থ হয়ে পড়ায় তাকে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তারা জানান, চুরির সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে আরএমপি'র মিডিয়া মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান এসব তথ্য সাংবাদিকদের জানান। এসময় আরএমপির অন্যান্য কর্মকতারা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন